মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত শিপন মিয়া ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









