কুলাউড়া

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।

৫ শতাংশ মজুরি বৃদ্ধি নয়, ৫০০ টাকা চান চা-শ্রমিকেরা
দৈনিক মজুরি ১৮৭ টাকা থেকে ৫ শতাংশ অর্থাৎ ৯ টাকা ৩৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন চা-শ্রমিকেরা। তাঁরা ৫ শতাংশ মজুরি বাড়ানোর গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ হস্তান্তর করল ভারত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।












