Ajker Patrika

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার
পৃথক ঘটনায় গ্রেপ্তার সাবেক এমপিপুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাঁদের নাম রয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সহিংসতা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্ধারিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত