
বিডিআর বিদ্রোহ মামলায় দীর্ঘ ১৭ বছর কারাজীবন শেষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের নিজ বাড়িতে ফিরলেন প্রবীর সিংহ। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান প্রবীর সিংহ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি গ্রামের বাড়িতে আসেন। প্রবীর সিংহ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের লখিন্দর সিংহের একমাত্র ছেলে।
জানা যায়, গতকাল রাতে প্রবীর সিংহ বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিডিআর বিদ্রোহ মামলায় ১৭ বছরের দীর্ঘ কারাজীবন শেষে বাবার কাছে আসেন তিনি। বাড়ির উঠানে পা রাখতেই বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীর। পাশে থাকা স্বজন ও প্রতিবেশীরাও আবেগ থামাতে পারেননি।
প্রবীর সিংহের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীর সিংহ খাগড়াছড়ির রামগড় এলাকায় কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চের স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাঁকে ঢাকায় আনা হয়। ঠিক ওই সময়ই ঘটে পিলখানার মর্মান্তিক ‘বিডিআর হত্যাকাণ্ড’। সেই ঘটনার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরেছেন তিনি।
প্রবীর সিংহের বাবা লখিন্দর সিংহ আবেগঘন কণ্ঠে বলেন, ‘১৭ বছর পর আমার ছেলে ঘরে ফিরেছে। এই দিনের জন্য কত অপেক্ষা করেছি, তা কাউকে বোঝাতে পারব না। ভগবানের কৃপায় জীবিত অবস্থায় তাকে পেলাম।’
মঙ্গলবার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৩৫ জন। এ সময় কারাফটকে তাঁদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। আসামিদের মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুজন এবং পার্ট-২ থেকে ৩২ জন মুক্তি পেয়েছেন।

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লার...
১৪ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করা আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে...
৩৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামের স্থানে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে
জ্বালানি তেল নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে নিজ শহর যশোরে হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে