
মৌলভীবাজার শহরঘেঁষা মাতারকাপন এলাকায় মনু ব্যারাজ। এর কয়েক মিটার দূরেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১ একর জায়গাজুড়ে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছিল ড্রিমস শিশুপার্ক নামে বিনোদন কেন্দ্র। তবে এ পার্কটি বিভিন্ন জটিলতায় এখন বন্ধ রয়েছে। জানা গেছে, শুরুর দিকে বৈধভাবে পার্কটি লিজ দেওয়া হলেও বর্তমানে মামলা জটিলতায় তিন বছর ধরে লিজবিহীন অবস্থায় আছে। ফলে পার্কটি থেকে কোনো আয়ও হচ্ছে না।
পাউবো বলছে, মামলা থাকায় ২০২২ সাল থেকে লিজ দেওয়া যাচ্ছে না। এদিকে ইজারাদারের দাবি, তাঁদের লিজ এখনো বৈধভাবে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে পার্কটি পাঁচ বছর মেয়াদে ইজারা দেওয়া হয়। মেয়াদ শেষের আগেই ইজারাদারেরা মামলা করেন। পার্কটি চালাতে গিয়ে ইজারাদারদের লোকসান হচ্ছে বলে মামলা করা হয় বলেও জানা গেছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে সূচনা হওয়া ১৬৬ কিলোমিটার দৈর্ঘ্যের মনু নদের ৭৩ কিলোমিটার বাংলাদেশে রয়েছে। এই নদকে ঘিরে মনু নদ প্রকল্প নামে ১৯৮৩ সালে বৃহৎ সেচ ও পানি ব্যবস্থাপনাবিষয়ক প্রকল্প। এখানে যে ব্যারাজ করা হয়েছে, তা দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন। তবে এখানে ব্যারাজ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে।
স্থানীয়রা বলছেন, এখানে বিনোদনের জন্য পার্ক স্থাপন করা হলেও বাস্তবে বাচ্চাদের কয়েকটি খেলনাসামগ্রী ছাড়া আর কিছুই নেই। চারদিক শুধু জঙ্গলে ঢাকা।
সরেজমিনে দেখা যায়, মনু ব্যারাজের কয়েক মিটার দূরে ড্রিমস শিশুপার্ক। পার্কের বাইরে একটি সাইনবোর্ড। চারপাশে টিনের বেড়া। ভেতরে শিশুদের জন্য মিউজিক নৌকাসহ কয়েকটি বিনোদনসামগ্রী থাকলেও সেগুলো ঝোপজঙ্গলে ভরা। পাশে স্থাপনা ভাঙাচোরা। দেখে ভূতের বাড়ি ছাড়া অন্য কিছু ভাববার উপায় নেই।
স্থানীয় কয়েকজন বলেন, এখানে সরকারের প্রচুর জায়গা আছে। প্রতিদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় অনেক পর্যটক আসেন। এখানে যে পার্ক আছে, এটা শুধু জায়গা দখল ছাড়া আর কিছু নয়।
পার্কের সাইনবোর্ডে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে ইঞ্জিনিয়ার সুলতান হোসেন নাম পরিচয় দিয়ে একজন বলেন, ‘আমরা লিজ নিয়ে পার্ক স্থাপন করেছি। আমাদের লিজের সময় এখনো আছে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমাদের এখানে হামলা করে ভাঙচুর ও সবকিছু লুট করে নেওয়া হয়েছে। এজন্য পার্কের এই অবস্থা।’
মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ আজকের পত্রিকাকে বলেন, লিজের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে মামলা চলমান। মামলা শেষ হলে নতুন করে আবার লিজ দেওয়া হবে।

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
৩ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
৭ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
২৬ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
৩৮ মিনিট আগে