
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর ঘরের সিলিং থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা যায়, রাতে ঘুমানোর সময় ঘরের সিলিংয়ের ওপর হঠাৎ সাপটি দেখতে পান রুশন আলী। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে রুশন আলী বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, সাপটি একটি অজগর এবং ঘরের সিলিংয়ের ওপর ঝুলে রয়েছে। পরে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, অজগরটি বনে অবমুক্ত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২ মিনিট আগে
কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা (একই উপজেলার মধ্যে) বদলির আদেশ স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় বদলি আদেশের ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছে
২ মিনিট আগে
কমিটির সদস্যসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন...
৮ মিনিট আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে