
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’-এর একটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আউশ ধান কাটার সময় একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ বুধবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশ। বানরটিকে চিকিৎসার পর উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচার করা হচ্ছে। আজ সেখানে অবস্থান নেয় ইউনিটের একটি দল। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়।