
মৌলভীবাজার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি। আজ বুধবার সকালে লাউয়াছড়া বনের পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান ট্রেনের ইঞ্জিন-সংশ্লিষ্টরা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে রেললাইন থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হয়। যদি সময়মতো স্লিপারটি দেখতে না পাওয়া যেত, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ে থানা-পুলিশের সদস্যরা।
এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, ‘আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে।’

বাংলাদেশ ধরে রাখার জন্য এবং একাত্তরের চেতনাকে ধরে রাখার জন্য সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে, বাংলাদেশ জিতবে আর হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
২ ঘণ্টা আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
২ ঘণ্টা আগে