
রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন বেঁচে ফিরতে পেরেছে।
রজনীর মরদেহ ইতিমধ্যে তাদের গ্রামের বাড়িতে আনা হয়েছে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের মেয়ে রজনী খাতুন তাঁর মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মারা যান।
রজনী খাতুনের ভাই আশিক আহমেদ বলেন, ‘দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে বোন রজনী খাতুনকে নিয়ে ঢাকার তিনি বাসায় বসবাস করেন। আর বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো ঝুমঝুমকে স্কুল থেকে আনতে যান রজনী খাতুন। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ভাগনি ঝুমঝুম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন পরিবারের কাছে আছে।’
মটমুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী বলেন, ‘ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রজনী খাতুন। আজ মঙ্গলবার ভোরবেলায় মরদেহ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে তাঁর বাবার বাড়ি নিয়ে আসা হয়। এখানে মাত্র পাঁচ মিনিট অবস্থান করে তাঁর স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে মরদেহ নিয়ে যায়। এখান থেকে পরিবারের সবাই দৌলতপুরে গেছে।’
আরও খবর পড়ুন:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
২১ মিনিট আগে
সরকারি খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ও নিজেদের সরকারের লোক পরিচয় দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ভূমিহীন অসহায়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের এই চক্রের প্রতারণার শিকার হয়েছে একাধিক ভূমিহীন পরিবার। প্
২২ মিনিট আগে
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৯ মিনিট আগে