সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত মাসের বেতন অপারেটরদের দিলেও কারখানার অন্য শ্রমিকদের পরিশোধ করেনি। বেতন না দিয়ে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে। ফলে শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের একটা অংশ বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করে আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) ট্রাকচাপা দেন চালক সুজাত মোল্যা। র্যাবের হাতে আটক সুজাত মোল্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা বলেছেন।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পেট্রল গায়েবের অভিযোগ-সংক্রান্ত সংবাদ ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অভিযানে জব্দ হওয়া ৩৭৬ লিটার পেট্রল প্রতি লিটার ১১৬ টাকা দরে বিক্রি করে ৪৩ হাজার ৬১৬ টাকা সরকারি কোষাগারে...
১৩ মিনিট আগে
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রসূতি (সিজারিয়ান) অস্ত্রোপচারসহ (অপারেশন) অন্যান্য চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে....
২৫ মিনিট আগে
কুমিল্লার পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
২৯ মিনিট আগে