
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০০ গ্রাম ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
আজ শুক্রবার বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। পুলিশ সদস্যদের পাশাপাশি উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় অসহায় ও আর্থিক অসচ্ছল ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২২ মিনিট আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৩৩ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩৫ মিনিট আগে