চায়না জাল

হালতি বিলে অবৈধভাবে মাছ শিকার: ৬ জেলের জরিমানা, জাল ধ্বংস
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করে ধ্বংস করা হয়েছে ৫৭টি চায়না দুয়ারি জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল। জব্দ করা হয়েছে একটি নৌকাও।

মাগুরায় ৬ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড
মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে দুই বছরেই মাছের উৎপাদন বাড়বে: এমপি মানিক
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চায়না দুয়ারী জালসহ নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ হলে দুই বছরের মধ্যে দেশীয় মাছ, বিশেষ করে ইলিশের উৎপাদন বাড়বে। তিনি জাটকা ও মা ইলিশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ রোববার উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুলসংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।










