চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সরকারি মহিলা কলেজের শিক্ষিকা বলে জানা গেছে। তাঁর নাম কান্তা শর্মা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে।









