Ajker Patrika

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মানিকদহ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত