Ajker Patrika

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ, শতাধিক যানবাহন আটকা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ, শতাধিক যানবাহন আটকা
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়ে শতাধিক যানবাহন। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়ে শতাধিক যানবাহন।

এ সময় দুর্ঘটনা এড়াতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়। এ ছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে আরও নয়টি ফেরি আটকে রাখা হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম আবদুস সালাম ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ দিকে, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটেও সকাল ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে ওই নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত