Ajker Patrika

কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০: ২৫
কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে ভাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁকে সভাপতি ঘোষণা করা হয়। একই বছরের ১৭ অক্টোবর তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত