
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পপি। এ সময় অবৈধভাবে মজুতকৃত ২৪ ড্রাম অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে সিরাজপুর বাজারের মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৪ ড্রাম অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়। এসব জ্বালানি তেল বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করে গুদামজাত করা হয়েছিল এবং পরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিলন মাহমুদকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় গুদামে থাকা সব জ্বালানি তেল। জব্দকৃত তেল কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া বিক্রির মাধ্যমে প্রাপ্ত সব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহত ব্যক্তিদের
২৯ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এরপর স্থানীয়রা ওই মাদক কারবারির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।
৪০ মিনিট আগে
মুদিদোকানি টিংকু সাহা বলেন, ‘আমরা জেনেছি এই হাট এখনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু ইজারাদার পরিচয়ে কিছু লোক নিয়মিত আমার কাছ থেকে ১৫০ টাকা করে খাজনা নিচ্ছে। হাটের দিন ছাড়াও খাজনা আদায় করা হয়। তাদের অত্যাচারে অনেকে অন্য হাটে চলে যাচ্ছে। দিনে দিনে এখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।’
১ ঘণ্টা আগে
মো. রেজাউল ইসলাম অতীতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে নির্বাচন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি প্রকল্প পরিচালক পদ পেতে বিভিন্ন মহলে তদবির শুরু করেন। একপর্যায়ে গত বছরের ১১ ডিসেম্বর মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে উপসচিব ইবাদাত হোসেনের স্বাক্ষরিত পত্রে তাঁকে পিডির রুটিন দায়িত্ব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে