
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রেজাউল করিম (৫২) ওরফে লাভলু নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রেজাউল করিম উপজেলার শিবালয় মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং অন্বয়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় রেজাউল করিমকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রেজাউল। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝাও তাঁর ওপর ছিল।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা এবং ঋণের চাপের মধ্যে ছিলেন ওই মেম্বর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তবে তাঁর ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
২৭ মিনিট আগে
আজ বিকেলে একটি মোটরসাইকেলে সাইম ও মিঠু দৌলতপুর থেকে বরংগাইলের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চালাতে গিয়ে নতুন সেতুর উত্তর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
৩০ মিনিট আগে
এক নারীর গোসলের ভিডিও ধারণ করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। গত ২০ জুলাই ভুক্তভোগী নারীর হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করলে ওই নারী তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
৩৯ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে শামসুদ্দিন খান (৬০) নামের বিএনপির এক স্থানীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরিবার বলেছে, পুরোনো রাজনৈতিক বৈরিতার জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। আহত শামসুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে