
রংপুরের হারাগাছ এলাকায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
গ্রেপ্তাররা হলেন-হারাগাছ এলাকার মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) ও মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
মামলার তদন্তকারী হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, এমদাদুল হককে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, তিনি মোকারেম মোকার কাছ থেকে ভুক্তভোগীর ভিডিওটি নিয়েছেন। এরপর অভিযান চালিয়ে মোকারেমকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে মোকারেম জানান, প্রায় সাত মাস আগে তিনি গোপনে ভুক্তভোগী নারীর গোসলের ভিডিও ধারণ করেন। গত ২০ জুলাই ওই নারীর হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এতে ওই নারী সাড়া না দেওয়ায় মোকারেম ভিডিওটি এমদাদুলকে পাঠান। এরপর ২২ জুলাই রাতে ভিডিওটি পাঠিয়ে ভুক্তভোগীকে অনৈতিক প্রস্তাব দেন এমদাদুল।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তবে তাঁর ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
১ ঘণ্টা আগে
আজ বিকেলে একটি মোটরসাইকেলে সাইম ও মিঠু দৌলতপুর থেকে বরংগাইলের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চালাতে গিয়ে নতুন সেতুর উত্তর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে শামসুদ্দিন খান (৬০) নামের বিএনপির এক স্থানীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরিবার বলেছে, পুরোনো রাজনৈতিক বৈরিতার জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। আহত শামসুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকারকে কার্ডনির্ভর সহায়তার বদলে প্রকৃত কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নেত্রকোনায় এক পথসভায় তিনি হাওরাঞ্চলের যোগাযোগ, কৃষি, মৎস্য ও পর্যটন উন্নয়নে বিশেষ পরিকল্পনার দাবি জানান এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তোলেন।
২ ঘণ্টা আগে