
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।
দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
১ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে