
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখড এলাকায় আকিজ স্কুলের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে গেলে দুই শিক্ষার্থী, এক নারী, ট্রাকের হেলপারসহ পাঁচজন আহত হন।

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পেট্রল ও অকটেন সংকটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ আরিচা-কাজীরহাট নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দ্রুত যাতায়াতের ওপর নির্ভরশীল হাজারো যাত্রী পড়েছেন ভোগান্তিতে। একই সঙ্গে আয় বন্ধ হয়ে বিপাকে পড়েছেন বোটচালক ও শ্রমিকেরা, আর লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন মালিকেরা।