জোর করে পদত্যাগ করানোর চাপের পাশাপাশি অপমান আর হেনস্তার আতঙ্কে আছেন মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার অন্তত ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক। তাঁদের কেউ কেউ এই ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না। এই তালিকায় প্রধান শিক্ষক বা অধ্যক্ষ থেকে শুরু করে শিক্ষক ছাড়া কর্মচারীরাও রয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে অনেক শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া টানা ১৫ বছর দল ক্ষমতায় থাকায় বেশির ভাগ স্কুল-কলেজ কমিটির সভাপতির পদ দখলে রাখেন সরকারদলীয় ব্যক্তিরা। শিক্ষকেরাও রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় করেন ব্যাপক অনিয়ম। সম্প্রতি দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠেন ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের কমিটিতে থাকা রাজনীতিবিদেরা আড়ালে চলে যাওয়ায় অনিয়ম-দুর্নীতির দায়ভার এসে পড়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের ওপর। অনিয়মে জড়িত শিক্ষকদের অপসারণের দাবিতে চলছে আন্দোলন। তবে অভিযোগ রয়েছে, শিক্ষকদের ঢালাওভাবে দায়ী করা হচ্ছে। নিয়ম না মেনে জোর করে তাঁদের তাৎক্ষণিক পদত্যাগে বাধ্য এবং তা না করলে হেনস্তা করা হচ্ছে। নেওয়া হচ্ছে অবৈধ সুযোগ।
৯ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর জিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে হেনস্তা করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে স্থানীয় বাসিন্দা ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
১০ সেপ্টেম্বর ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ দাসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাঁর কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সেই সঙ্গে তাঁর শাস্তির দাবি জানান। তবে অধ্যক্ষ রবীন্দ্র নাথের অভিযোগ, তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্র লিখে নেন শিক্ষার্থীরা।
এ ছাড়া দৌলতপুরের তালুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান ও কাকনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিয়ার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়ে কথা হলে ঘিওর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মেহনাফ ফেরদৌস জানান, যদি কোনো বিদ্যালয়ে অনিয়ম হয়ে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করতে হবে। সেখান থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
যোগাযোগ করা হলে ঘিওরের ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসাপ্রধানদের নিয়ে আলোচনা করেছি। শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটছে, যা কাম্য নয়। শিক্ষক অভিযুক্ত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশ আমাদের জানানো হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৭ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১০ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৩ মিনিট আগে