
আর কিছুক্ষণ পরই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রদীপ কুমার (১৯) নামে এক পরীক্ষার্থীর। মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত প্রদীপ এবং সজিব ও সাগর তিন বন্ধু। তারা একটি মোটরসাইকেলে চড়ে নাগড়া বাজারে ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যান তারা। এ সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটরসাইকেলটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রদীপ খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। ফলাফলের প্রতীক্ষায় থাকা প্রদীপের পরিবার কিছুদিন আগেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়। সেই অবস্থা কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রদীপের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রদীপ কুমারের বাবা পূর্বাস কুমার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কালকে এসএসসি রেজাল্ট দেবে। রেজাল্টের খবর জানার আগে ছেলেটা চলে গেল। কয়েক দিন আগে আমার বাড়িতে আগুন লেগে পুড়ে যায় সব। এত কষ্ট আমি কীভাবে সইব...’
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানটি সংক্রান্ত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সুরমা নদীর উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি...
২ মিনিট আগে
কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
৭ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
১১ মিনিট আগে