
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি থেকে দেওয়া একটি ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের সঞ্চালনার বিষয়টি জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে স্বল্প পরিচিত এই তরুণ কীভাবে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করলেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাতক্ষীরার বাসিন্দাদের মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, অরিনের বাড়ি সাতক্ষীরা সদর থানার পাশে মুনজিতপুর লিচুতলা এলাকায়। তাঁর বাবা আবু সোয়েব এবেল ওই এলাকার বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে অরিন বড়। শহীদ নাজমুল সরণিতে তাঁর জাহান প্রিন্টিং প্রেস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি অরিনের মামি এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনজীবী ইফতেখার আলী তাঁর খালু। অরিন সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর থেকে ভারতে পড়াশোনা করছেন। এ কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁর বিষয়ে তেমন কিছু জানেন না।
মুনজিতপুর লিচুতলার মুদিদোকানি শাহজাহান আলী বলেন, ‘আমি যতটুকু জানি, সে ভারতে পড়াশোনা করে। অনেক ছোট বয়সে ভারতে গেছে। তবে আওয়ামী লীগের সময়ে মাঝে মাঝে বাড়িতে আসত। এখন আর আসে না। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে অরিন আর এলাকায় ফিরে আসেনি।’
অরিনের বাবা আবু সোয়েব এবেল বলেন, ‘অরিন ভারতের দিল্লিতে পড়াশোনা করে। সে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে, আমরা এর কিছুই জানি না। হঠাৎ সেদিন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, সে শেখ হাসিনার ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য দিচ্ছে।’
আজ রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায়ও অরিনকে নিয়ে আলোচনা হয়। সভায় বিষয়টি নিয়ে পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অনুষ্ঠানের ভিডিও ও তথ্য থেকে জানা যায়, অরিন সেখানে প্রায় ছয় মিনিট ইংরেজিতে বক্তব্য দেন। বক্তব্যে তিনি শেখ হাসিনা ও তাঁর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১৬ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
১৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
২৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৪২ মিনিট আগে