
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ এবং এতে সহায়তার দায়ে চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ এ রায় ঘোষণা করেন। প্রধান আসামিসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সখীপুর পৌরসভার ছোট চওনা এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. শহীদ ও সখীপুর থানার তেলধারা (বাঘবেড়কুলিয়া) গ্রামের আবু হানিফের স্ত্রী অজুফা বেগম।
অপরাধ প্রমাণিত হওয়ায় শহীদকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ও অজুফা বেগমকে ধর্ষণের কাজে সহায়তা করার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সে সঙ্গে অপহরণের দায়ে সখীপুরের বড় চওনা (কেলকুড়ি) গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল এবং কচুয়া গ্রামের মো. মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রহমানকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলা চলাকালে অপর আসামি মো. বাবুল মৃত্যুবরণ করায় তাঁকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২০ সালের ১৮ মে রাতে ভুক্তভোগী সখীপুরের কীর্তনখোলায় যাওয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আসামিরা তাঁর গতি রোধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরে নির্জন স্থানে তাঁকে কুপিয়ে ও মারধর করে আসামি অজুফা বেগমের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে আসামি শহীদ, ইসমাইল, আব্দুর রহমান ও বাবুল তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভুক্তভোগী উদ্ধার হলে সখীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল আকতার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারকাজ শুরু হয়।
বিচারের সময় ট্রাইব্যুনাল ভুক্তভোগীর জবানবন্দি, মেডিকেল বোর্ডের রিপোর্ট, সুরতহাল এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও পর্যালোচনা করেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে আদায় করা জরিমানার অর্থ সংক্ষুব্ধ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
২৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
৩৪ মিনিট আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
৩৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে