
মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৭ নভেম্বর) ৩টার দিকে শাখা কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, তাঁদের তাৎক্ষণিক উপস্থিতি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অফিসের কিছু কাগজপত্র ও আসবাব আংশিক পুড়ে গেছে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, জানালা দিয়ে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা অফিসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে প্রতিষ্ঠানটি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ২৭ প্যাকেট ফেরত দিয়েছেন অভিযুক্ত তিন যুবক। বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
৪ মিনিট আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১৪ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৯ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৮ মিনিট আগে