সাত বছরের শিশু হুজাইফা নিখোঁজের পর বাড়ির পাশের পুকুরে জাল টেনে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবুরি নামানো হয়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সবখানে সন্ধান চালিয়ে অসহায়ের মতো দিন পার করছিলেন বাবা-মা। অবশেষে ৫ দিন পর সন্ধান চালানো ওই পুকুরেই ভেসে ওঠে শিশুটির লাশ।
পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তজিবার মোল্লার ছেলে হুজাইফা মোল্যা (৭)।
পরিবার ও স্থানীয়রা বলছে, গত ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু হুজাইফা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুকুরে জাল টেনে সন্ধান চালায়। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েও ওই দিন বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। অবশেষে আজ সোমবার বিকেলে নিজ বাড়ির ওই পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
৩০ মিনিট আগে
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৫ ঘণ্টা আগে