Ajker Patrika

প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীতে সতিনের সঙ্গে বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার। আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়ার তারাপুর গ্রামে আশরাফুলের প্রথম স্ত্রী বসবাস করেন। আর দ্বিতীয় স্ত্রী রেখাকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যেই আশরাফুল প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী রেখার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও কলহ চলছিল।

অভিযোগ উঠেছে, শনিবার ভোররাতে ওই বিরোধের জের ধরে রেখা খাতুন ব্লেড দিয়ে আশরাফুলের পুরুষাঙ্গ কেটে দেন।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেকে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁর দেখভালের জন্য প্রথম স্ত্রী সঙ্গে রয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার পরই দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত