
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অভিমুখে সব ফ্লাইট স্থগিত করেছে। ফলে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট দুটিও স্থগিত করতে হয়েছে।
এতে বলা হয়, বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটে যাদের বুকিং রয়েছে, তাদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট দুটির পুনঃতফসিল বা পরবর্তী অবস্থা সম্পর্কে আগামীকাল রোববার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিমান।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রীদের পরবর্তী ব্যবস্থা নিয়ে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি হচ্ছে, এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমেও পরবর্তী তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাভি পিল্লাইয়ের এই অর্জন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে...
৫ ঘণ্টা আগে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে কত বিদ্যুৎ যুক্ত হচ্ছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তী বৈঠকে দিতে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
৭ ঘণ্টা আগে