
মাগুরার মহম্মদপুরে টাকার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বীরেন বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই দিন পর ওই ঘটনা জানতে পেরে গতকাল মঙ্গলবার ছাত্রীর পরিবার মহম্মদপুর থানায় মামলা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়। তিনি বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওই ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে জানান, শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বীরেন বিশ্বাস টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তাঁর মেয়েকে নিয়ে যান। এক বছর আগে বীরেনের স্ত্রী মারা গেছেন। ফাঁকা বাড়িতে কেউ না থাকায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন বীরেন। দুই দিন পরে অসুস্থ হলে তাঁর মেয়ে ঘটনাটি জানায়। এরপর গতকাল বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওই ছাত্রীর মা বলেন, ‘বীরেন আমার মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক দিন ধরে ধর্ষণ করে আসছেন। আমাদের মেয়ে ভয়ে প্রথমে আমাদের জানায়নি।’

বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
৩ মিনিট আগে
খুলনা নগরীতে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বাড়িতে ঢুকে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খালিশপুর থানার পেটকা বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৭ মিনিট আগে
চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের দাবি, সদ্য জন্ম নেওয়া সন্তানের মুখ দেখার ১৫-২০ মিনিট পর ওষুধ কিনতে গেলে ডিবি পরিচয়ে তাঁকে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
১৩ মিনিট আগে