Ajker Patrika

ভাড়া বাসায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, জানাজায় প্যারোলে মুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২২: ১১
ভাড়া বাসায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, জানাজায় প্যারোলে মুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা
তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় স্ত্রীর মরদেহের পাশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। ছবি: আজকের পত্রিকা।

স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহসভাপতি রুবেল হোসেন। আজ সোমবার বেলা ৩টার দিকে মাগুরা কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ভোরে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর স্ত্রী নাজনিন নাহার রিতুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার বাসার বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে রিতুর ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

৩ নভেম্বর রিতু স্টেডিয়ামপাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন। ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। রুবেল একটি নাশকতার মামলায় কারাভোগ করছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত