
আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়িবহরের বদলে বাঙালির চিরন্তন ঐতিহ্য ধারণ করে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখল মাগুরার মহম্মদপুর উপজেলার উমেদপুর গ্রামের মানুষ।
পরিবারের দীর্ঘদিনের শখ ছিল ঘোড়ার গাড়িতে চড়ে ছেলের বিয়ে হবে। সেই শখ পূরণ করতে গ্রাম্য মাতব্বর ও পরিবারের লোকজন মিলে শেষ পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই বউ নিয়ে এলেন মাগুরার যুবক তপু শেখ (২১)।
বুধবার (০৮ অক্টোবর) উপজেলার বালিদিয়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। বর তপু শেখ ওই গ্রামের সিয়ামত শেখের ছেলে। আর কনে একই উপজেলার মৌশা গ্রামের মনিরুল শেখের মেয়ে তৃন্নি খাতুন।
শুধু ঘোড়ার গাড়িই নয়, ব্যতিক্রমী এই আয়োজনে বরযাত্রীদের পরিবহনে ছিল মোট ছয়টি গরুর গাড়ি এবং ২০টি মোটরসাইকেলের বিশাল বহর। মোট ৬০ জন বরযাত্রী এসেছিলেন এই ঐতিহ্যবাহী বহরে।
এমন বিয়ে দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় জমান বিয়েবাড়িতে। সড়কের ধারেও বিয়ে করতে যাওয়া-আসার সময় দাঁড়িয়ে থাকে উৎসুক জনতা।
বর তপু শেখ বলেন, ‘লোকজ ঐতিহ্য ও পরিবারের ইচ্ছা অনুযায়ী ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করেছি। বিয়েতে মাইক্রোবাস না নিয়ে ঘোড়ার গাড়ির ব্যবহার অনেককেই মুগ্ধ করেছে।’ তিনি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে যুবসমাজকে ঘোড়ার গাড়িতে বিয়ের আহ্বান জানান।
তপুর মা রাবেয়া বেগম জানান, তাঁদের পরিবারের একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। সেই স্বপ্ন পূরণ করতেই তাঁরা এই বিশাল আয়োজন করেন।
নবদম্পতি তপু ও তৃন্নি এই আয়োজনে দারুণ খুশি। কনে তৃন্নি খাতুন বলেন, ‘আমার স্বপ্ন ছিল পালকি অথবা ঘোড়ার গাড়ির মতো এমন একটি ঐতিহ্যবাহী বিয়ের। এই স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত।’
কনের বাবা মনিরুল শেখ বলেন, ‘আমরা জানতাম না যে বরপক্ষ এমন ঐতিহ্যবাহী সাজে আসবে। বর খুব সুন্দর করে সাজানো একটি ঘোড়ার গাড়িতে চড়ে এসেছে। ১ লাখ টাকা দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে