
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় বাসটির সামনের দিকের সিটের যাত্রীদের বেশির ভাগই মারা গেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ।
আজ রোববার বাসটির উদ্ধারকাজ চলার সময় দুপুর ১২টার দিকে এ কথা বলেন শিপুল আহম্মেদ।
শিপুল বলেন, ‘বাসটিতে মোট ৫৪টি আসন রয়েছে। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিল। এর মধ্যে যাঁরা সামনের দিকে বসে ছিলেন তাঁদের মৃত্যুই বেশি ঘটেছে।’
বাসে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন। আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাঁদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।’
রোববার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও খবর পড়ুন:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
১৭ মিনিট আগে
১৯৮০ সালের তুমুল জনপ্রিয় শিশুতোষ বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’র জনপ্রিয় একটি গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। একদল শিশু আর বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে এই গানের দৃশ্যটির শুটিং হয়েছিল তখনকার ঝকঝকে নতুন এই পার্কে।
৩২ মিনিট আগে
পরিবেশদূষণ কমানো, নিরাপদ মানববর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে নীলফামারী পৌরসভার উদ্যোগে স্থাপন করা হয় ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি)। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ কারিগরি জনবল এবং বর্জ্য পৃথক্করণ ব্যবস্থার অভাবে আড়াই বছর পরেও উৎপাদনে যেতে পারেনি
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
৪ ঘণ্টা আগে