
সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। আজ পর্যন্ত যা ছিল ৯১ হাজার ৯৬ টাকা। সে হিসেবে দাম বেড়েছে ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা।
আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুস জানিয়েছে, বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় তারাও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ৩০১ টাকা দরে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস যা পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা এবং ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। মাঝে ৪ ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা কমলেও সেটি ৯০ হাজারের ঘরে থেকে যায়।
আরও খবর পড়ুন:

কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
৩ ঘণ্টা আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
৩ ঘণ্টা আগে
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
৫ ঘণ্টা আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
৬ ঘণ্টা আগে