
সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৩৮ রান করেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটাই এখন বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরে ব্যাটিং করে ৩৩৩ রান করেছিল তারা।
আজ বড় স্কোরের ম্যাচে আক্ষেপ থেকে গেল সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের। দুজনে ড্রেসিংরুমে ফিরেছেন ৯০-এর ঘরে। সাকিব আউট হয়েছেন ৯৩ রানে, আর অভিষিক্ত হৃদয় আউট হলেন ৯২ রান করে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ১৬.৩ ওভারে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। চার ও পাঁচ নম্বরে নেমে সাকিব-হৃদয় ১২৫ বলে ১৩৫ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। ৮৯ বলে ৯৩ রানে ফেরেন সাকিব। তাঁর ইনিংসে ছিল ৯টি চার।
পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও হৃদয় ৪৯ বলে ৮০ রানের আরেকটি জুটি গড়েন। দলের ২৯৬ রানে আউট হন মুশফিক। ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এক রানের ব্যবধানে আউট হন হৃদয়ও। ৮৫ বলে তাঁর ব্যাট থেকে আসে ৯২ রান। ৮টি চার ও ২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
অভিষেক ওয়ানডেতেই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ফিফটির কীর্তি গড়েন হৃদয়। এর আগে ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাসির হোসেন অভিষেক ম্যাচে করেছিলেন ৬৩ রান। ২০০৬ সালে হারারেতে অভিষেক ওয়ানডেতে প্রথম ফিফটি করেছিলেন ফরহাদ রেজা। জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ রান করেছিলেন রেজা। হৃদয়ের ৯২ রানই এখন অভিষেক ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ ইনিংস।
এর আগে এই ম্যাচে ওয়ানডেতে নিজের ৭০০০ রান পূর্ণ করেছেন সাকিব। । ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এ অলরাউন্ডার। এ পর্যন্ত তাঁর চেয়ে বেশি—২৩৩ ইনিংসে ৮১৪৬ রান তামিম ইকবালের। ২৪৩ ইনিংসে মুশফিকুর রহিমের ৬৯০১ রান।
শেষ দিকে ইয়াসির আলী ১০ বলে করেছেন ১৭ রান, তাসকিনের ব্যাট থেকে আসে ১১ রান। আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হিউম ১০ ওভারে ৬০ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট।
ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ স্কোর: 
আরও খবর পড়ুন:

সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
১০ ঘণ্টা আগে
ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
১৪ ঘণ্টা আগে