
মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে সিদ্দিক ব্যাপারী (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক সিদ্দিক ব্যাপারী ওই এলাকার কাদির ব্যাপারীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা-পুলিশ পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালান। অভিযানে সিদ্দিক ব্যাপারীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী বাড়ির উঠানে পুঁতে রাখা ১ হাজার ১৬৫টি ইয়াবা উদ্ধার করা কর।
স্থানীয় বাসিন্দারা জানান, ১০-১৫ বছর ধরে সিদ্দিক ব্যাপারী মাদকের কারবার করছেন। একাধিকবার সতর্ক করা হয়েছে, কিন্তু কাজে আসেনি। আজ মঙ্গলবার বাড়িতে ইয়াবা রাখার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে। গর্ত করে লুকিয়ে রাখা ইয়াবাও উদ্ধার করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হন।
২৩ মিনিট আগে
শাহাব উদ্দিনের স্ত্রী জানান, রোববার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হন তাঁর স্বামী। এ সময় শাহাব উদ্দিন তাঁর নাতনিকে দেখে রাখার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রাতে তারা জানতে পারেন যে, শাহাব উদ্দিনকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে গেটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
২৮ মিনিট আগে
গত শনিবার গভীর রাতে গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধারের সময় প্রতিবেশী সিদ্ধার্থকে তাঁর চাচার বাড়ি থেকে আটক করে পুলিশ। একই সময় মুগ্ধর বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে শ্মশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে