মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে মোবাশ্বের নামের দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
নিহত মোবাশ্বের একই এলাকার রাশেদুল ইসলাম মিথুনের ছেলে।
পুলিশ, স্থানীয় ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকায়। তাই ধারণা করা হয়, আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি নদে পড়ে যায়। পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। তাঁরা এসে লাশ উদ্ধার করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১৩ মিনিট আগে
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
১৫ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
২৩ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২৯ মিনিট আগে