
মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।
শনিবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরতে বের হয় শাহাদাত। ৩টার দিকে কুতুবপুর সীমানা নামক স্থানে তাকে বহনকারী ভ্যানটিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চট্টগ্রামের রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অধ্যায় শেষ হলো। চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান রাখা সাবেক এই মন্ত্রীকে মুহুর্মুহু স্লোগান ও অশ্রুসজল চোখে শেষ বিদায় জানালেন তাঁর কর্মী-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরীর জমিয়াত
৬ মিনিট আগে
ঘুষ দিয়েও কাজ না পাওয়ার অভিযোগ তুলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ে চোটপাট করেছেন এক ঠিকাদার। তিনি বিএমডিএর তিন কর্মকর্তাকে গালিগালাজ করেন। তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার সময় ওই ঠিকাদার মদ্যপ ছিলেন।
১২ মিনিট আগে
পর্যটন খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পিত গবেষণা ও তথ্যভিত্তিক উদ্যোগের ঘাটতিতে এই খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি...
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন।
২৭ মিনিট আগে