
কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকেরা সমাজের দর্পণ। তাঁদের হাত ধরেই আগামী দিনের দক্ষ নাগরিক গড়ে উঠবে। বিদ্যালয়ের যেসব সমস্যার কথা আজ শিক্ষকেরা তুলে ধরেছেন, স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল হক।
সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায় যে, তারা সেখানে যায়নি।
৬ মিনিট আগে
দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
৮ ঘণ্টা আগে