
লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার রহিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, মাদক, জুয়া, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। এর ধারাবাহিকতায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ গ্রামের মাদক ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অবস্থান নেন।
এজাহারে অভিযোগ করা হয়, রহিদুল ইসলামের নেতৃত্বে গন্ধমরুয়া গ্রামে একটি অনলাইন জুয়া পরিচালিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শিক্ষক আরিফুল সংশ্লিষ্টদের ডেকে এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর কথা বলেন তিনি।
এর জের ধরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে কয়েকজন আগে থেকে ওত পেতে থেকে আরিফুলের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ৬ আগস্ট আরিফুলের গর্ভবতী স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে পারছেন না শিক্ষক আরিফুল।
হামলার ঘটনায় আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আট আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেলেও রহিদুল পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, কলেজশিক্ষক আরিফুলের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২২ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
২৪ মিনিট আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে পিটুনি ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগে