
লালমনিরহাটে অবৈধ পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম থামছেই না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ পেয়ে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে। এগুলো মেরামত করে ইট তৈরি করছেন শ্রমিকেরা।
ছয়টি ভাটা হলো কালীগঞ্জ উপজেলার দলগ্রামের এমজেএ-২ ব্রিকস, বিবিএমসি ব্রিকস, হাতীবান্ধার বড়খাতার টিএমএন ব্রিকস, আদিতমারীর পশ্চিম ভেলাবাড়ির সান-টু ব্রিকস, পূর্ব দৌলজোরের ওয়ান স্টার ব্রিকস ও সাপ্টিবাড়ির এলএমবি ব্রিকস। সরেজমিনে দেখা গেছে, ভাটাগুলোর চিমনির সামান্য অংশে ভাঙার চিহ্ন থাকলেও তা সংস্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের তালিকা মতে, লালমনিরহাটের ৫৫টি ইটভাটার মধ্যে ৩২টির বৈধ কোনো কাগজপত্র না থাকায় কালোতালিকাভুক্ত করা হয়। এর মধ্যে কিছু বন্ধ থাকলেও অধিকাংশই চলছে আদালতে রিট ও স্থানীয় প্রশাসনকে হাত করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়েছিল জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে। তিনি আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালোতালিকাভুক্ত সব ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১২ তারিখের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে ছবিসহ প্রতিবেদন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে পাঠান। কিন্তু ইতিমধ্যে ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে।
১২ মার্চ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ-২ ভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন। একই দিন পাশের বিবিএমসি ভাটায় অভিযান চালানো হয়। এমজেএ-২ ভাটার এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তাঁদের এখানে একই উঠানে দুটি ভাটা। একটির চিমনির সামান্য ভেঙেছিল ম্যাজিস্ট্রেটের বুলডোজার ও কিছু ইট ভিজিয়ে দিয়েছিল। পরে কর্মচারীরা চিমনিটি সংস্কার করেন।
বিবিএমসি ভাটাও অভিযানের পরদিন থেকে চালু রয়েছে। এ নিয়ে কথা হলে এর মালিক আতাউর রহমান বলেন, ‘৬ মার্চ হাইকোর্টে রিট করেছি। রিটের কাগজ দেখালেও ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করে ভাটার চিমনি ভেঙেছিলেন, যা সংস্কার করে আবার চালু করেছি। সবাই রিটের কাগজ দিয়ে চালাচ্ছে, তাই আমিও চালু করেছি।’

সান-টু ব্রিকস ভাটার পাশের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট যে বুলডোজার নিয়ে এসেছিলেন এর চালককে তিন হাজার টাকা ঘুষ দেওয়ায় বেশি ভাঙেনি। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরই ভাটা চালু করেছে।’
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘অবৈধ সব ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কেউ চালু করে এর তালিকা বা নাম দিলে আমরা দ্রুত আবার বন্ধ করে দেব।’ তবে অবৈধ কোনো ভাটা চালু নেই বলে দাবি করেন তিনি।

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে