
লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পুড়ল, তারা যখন দ্বন্দ্ব করে, তখন কোনো ওসির সাহস হয় তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার। প্রশাসন অনেকটা লাল ফিতায় বন্দী।
‘এতে জনগণের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গরু চুরির ১৫২ নম্বর আসামি করা হচ্ছে। অপরাধী হলে নিয়মমাফিক আমার বিচার হোক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিচার হোক।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার লালমনিরহাটের পাটগ্রামে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি। প্রতিদিন বাধার মুখে পড়ছি। কারা করেছে, তা সকলে জানেন। এ ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটাকে রুখতে না পারে, তবে নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং, প্রশাসনের উচিত এখনই পদক্ষেপ নেওয়া।’

জাপা নেতা বলেন, ‘আমরা তো দোসরই, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের আঁতাত ছিল। আমরা তো অস্বীকার করছি না।
‘আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। বড় অংশ নির্বাচনের বাইরে, আমরাও যদি বাইরে চলে যাই, তবে দেশে বড় শূন্যতা দেখা দেবে। তখন আগামী সরকারের স্থায়িত্ব নিয়েও কথা আসবে।’
প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, ‘প্রশাসন কখনোই নিরপেক্ষ থাকে নাই, বিভিন্ন কারণে তাদের একটু সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একটি বারও নিরপেক্ষ ছিল না। এখনো নিরপেক্ষ রয়েছে বলে মনে হচ্ছে না। ডিসি-ইউএনওরাও এখনো নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না।’

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
৭ মিনিট আগে
‘রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার সংবাদ জানা যায়। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।’
১৫ মিনিট আগে
কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
৩৯ মিনিট আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে