
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাঠকবন্ধু আয়োজন করেছে ‘উষ্ণতার ছোঁয়া শীতবস্ত্র বিতরণ ২০২৬’ কর্মসূচি। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সামান্য হলেও উষ্ণতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই কর্মসূচির অংশ হিসেবে ২২ জানুয়ারি আজকের পত্রিকার নিরাপত্তাকর্মী, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক ও আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান প্রত্যেকের হাতে শীতের চাদর তুলে দেন। শীতবস্ত্র পেয়ে কর্মীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও কৃতজ্ঞতার হাসি। এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার প্রশাসনিক সমন্বয়কারী এস এম সেলিম, মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আফরোজা পারভীন, পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান, সহসম্পাদক ইলিয়াস শান্তসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ছোট বস্তিতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবক মায়ময়না খাতুন মনি, আজকের পত্রিকার ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান ও পাঠকবন্ধু বরিশাল জেলার সদস্য মো. সিফাত ই মনজুর রোমান শীতের চাদর তুলে দেন অসহায় মানুষের হাতে। চাদর পেয়ে এক বৃদ্ধ বলেন, ‘শীতের চাদর পেয়ে খুবই খুশি লাগছে। পাঠকবন্ধুকে ধন্যবাদ। দোয়া করি, তারা যেন আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে।’

সমাজসেবক মায়ময়না খাতুন মনি বলেন, ‘পাঠকবন্ধু দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতের উপহার নিয়ে এসেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা সব সময় এমন মানবিক কাজে যুক্ত থাকতে পারে।’ পাঠকবন্ধুর উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘পাঠকবন্ধু সত্যিই গুরুত্বপূর্ণ ও মানবিক কাজ করছে, আমার খুব ভালো লেগেছে।’ এ সময় তিনি পাঠকবন্ধুর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
আজকের পত্রিকার ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষগুলো অনেক কষ্ট পায়। সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই পাঠকবন্ধুর এই উদ্যোগ। ভবিষ্যতেও পাঠকবন্ধু এমন মানবিক কর্মসূচি আরও জোরালোভাবে চালিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।’

পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘এটি কোনো দান নয়, এটি উপহার। আমরা যেমন আত্মীয়স্বজনকে উপহার দিই, তেমনি আপনাদেরও এই উপহার দেওয়া হলো। সবাই দোয়া করবেন, যেন পাঠকবন্ধু ভবিষ্যতেও এমন উষ্ণতার বার্তা পৌঁছে দিতে পারে।’
এর আগে ১৭ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী শীতের চাদর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক সানজিদা আফরোজ, সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ পাঠকবন্ধু ডিআইইউ শাখার সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা।

বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২২ মিনিট আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় ২২ আগস্ট থেকে এক বছর ও তার বেশি বয়সীদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
৩৪ মিনিট আগে