
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।
গতকাল রোববার নির্বাচন উপলক্ষে তিন দিনের এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালানো হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক...
৩ ঘণ্টা আগে
‘রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবে মেনে নেবে না। বর্তমান সরকার আইন অনুসারে এই বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে ইনশা আল্লাহ। শিশুটির হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত...
৩ ঘণ্টা আগে
‘আমরা জাহাজের মালিকদের সঙ্গে কথা বলে গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০ শতাংশ কম ভাড়ায় যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে জাহাজ ঘাটে ফেরা এবং ঘাট থেকে ছেড়ে যাওয়ার বিষয়টিও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে...
৪ ঘণ্টা আগে