
লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার চার সীমান্ত এলাকা দিয়ে আজ শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টা বিজিবি ও স্থানীয় লোকজন প্রতিহত করেছে। বর্তমানে নারী-পুরুষ, শিশুসহ ৩৩ জন ভারতীয়কে কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরেখায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ও স্থানীয় লোকজন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৬ নম্বরের ১ নম্বর উপপিলারের একদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী এলাকা, বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা সীমান্ত।
এই সীমান্ত দিয়ে ভোর সাড়ে ৪টায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের টহল দলের সদস্যরা পাঁচ নারী, তিন পুরুষ ও দুই শিশুকে ঠেলে দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের জিজ্ঞেস করলে তাঁরা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট দিয়ে মারধর করতে করতে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। শিশুসন্তানদের নিয়ে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন বলেও জানান।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ি ক্যাম্প কমান্ডারকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানান। পরে বিজিবি ও স্থানীয় লোকজন পুশ ইনের শিকার ব্যক্তিদের ওই সীমান্তের কাঁটাতারের গেটের শূন্যরেখার কাছে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফ আবারও গেট দিয়ে এসে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে তা প্রতিহত করে। বর্তমানে তাঁরা ভারত থেকে শূন্যরেখার ২০ গজের মধ্যে অবস্থান করছেন।
একই দিনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন সীমান্তের প্রধান পিলার ৮৮৬ নম্বরের ভারতের বুড়াসারডুবি এলাকা দিয়ে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা ১১ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় একই ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেই চেষ্টা প্রতিহত করেন।
এদিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পদ্মা ক্যাম্পের টহল দলের সদস্যরা এক শিশুসহ ছয়জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
একই সময়ে একই উপজেলার ৯২৫ নম্বর প্রধান পিলার ও ৭ নম্বর উপপিলারের শূন্যরেখা দিয়ে ভারতীয় কাউয়ারচর ও কুঠিবাড়ি সীমান্ত এলাকা থেকে বিএসএফের মদনাকুড়া ক্যাম্পের সদস্যরা শিশুসহ সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় ১৫ বিজিবি ব্যাটালিয়নের দিঘলটারী ক্যাম্পের টহল দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত করেন।
পুশ ইনের ঘটনার পর সীমান্ত এলাকার শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টায় পুশ ইনের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারতীয় শূন্যরেখায় ছিল। তাদের উদ্বিগ্ন ও ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে। বিশেষ করে শিশুরা কষ্টে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘১৫ ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের চারটি জায়গায় তারা (বিএসএফ) পুশ ইনের চেষ্টা করেছে। আমরা এটা শক্তভাবে রুখে দিয়েছি। বিভিন্ন ধরনের যোগাযোগ চলছে বিএসএফের সাথে। তারা যেন এই লোকগুলোকে তাদের ভেতরে নিয়ে যায়। যথাযথ নিয়মের মাধ্যমে সরকারি যে নির্ধারিত প্রক্রিয়া আছে, সে অনুযায়ী আমাদের মিনিস্ট্রি, হাইকমিশনের সাথে তাদের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়) নাম-ঠিকানা দিয়ে যোগাযোগ করে সেই প্রসিডিউর মোতাবেক যেন রিপ্যাট্রিয়েট (প্রত্যাবাসন বা ফেরত পাঠানো) করে।’
এছাড়া পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তাদেরও প্রতিহত করে বিজিবি। ফলে তাঁরাও আজ সন্ধ্যা পর্যন্ত দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানা গেছে।

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, কড্ডারমোড় ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহন না পাওয়া, অতিরিক্ত ভাড়া এবং ট্রেন বিলম্বে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পুলিশ বলছে, বিকল যানবাহনের কারণে সাময়িক জট তৈরি হয়েছে।
১৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মারামারির একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের দ্বিতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ঘটনায় দুটি মামলা হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে