
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
তাঁর স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী রেঞ্জ বদল করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গত ২৮ জুনের একটি প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, নতুন প্রজ্ঞাপনে তা বাতিল করা হয়েছে।
আলাদা একটি প্রজ্ঞাপনে বেশ কয়েকজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে:
পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে চার কর্মকর্তার নতুন পদায়ন নিশ্চিত করা হয়েছে:
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার আবু আশ্রাফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বার্থ নিশ্চিত করতেই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এই রদবদল আনা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক স্বয়ংক্রিয় মামলা ও জরিমানা ব্যবস্থা বা ‘অটো ফাইন সিস্টেম’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে ৬৯০ জন এখনো পলাতক। এর মধ্যে ১৬৬ বন্দীর কোনো তথ্য খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। পলাতক বন্দীদের মধ্যে তিনজন জঙ্গিও রয়েছেন।
২৯ মিনিট আগে
মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক—সবকিছু ক্যামেরায়...
১ ঘণ্টা আগে
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছেন কমিশনের একজন সদস্য।
১ ঘণ্টা আগে