
লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার উপজেলার নরিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আয়াত হোসেন। সে ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেলে উপজেলার নরিনপুর এলাকায় দুলাল হোসেনের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দুলাল হোসেনের ঘরে থাকা তাঁর চার মাসের শিশু আয়াত হোসেন দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
পুড়ে যায় দুলাল হোসেন, সিরাজ উদ্দিনসহ চারজনের বসতঘর। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও চার মাসের শিশু আয়াত দগ্ধ হয়ে মারা যায়। তবে তিনটি ঘর সম্পূর্ণ ও একটি বসতঘর আংশিক পুড়ে যায়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডে চার মাসের শিশু আয়াত হোসেনের মৃত্যু হয়েছে। বিষয়টি মর্মান্তিক। তারপরও কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে