
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শাহীনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। একই ঘটনায় গুরুতর আহত মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন অন্তর মজুমদার গণপিটুনিতে নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহীনুর বেগম কুমিল্লার হোমনা উপজেলার মৃত কামাল হোসেনের স্ত্রী। কয়েক বছর আগে কামাল বিদ্যুতায়িত হয়ে মারা যান। এর পর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাঁরা প্লাস্টিকজাত পণ্য ফেরি করে বিক্রি করতেন। ছেলে সিফাত ফল বিক্রি করেন। বাসাটির নিচতলায় থাকতেন হোমনার অন্তর মজুমদার। তিনিও পেশায় ফল বিক্রেতা ছিলেন।
অভিযোগ উঠেছে, আজ সকালে অন্তর ঘরে ঢুকে শাহীনুর বেগম ও তাঁর তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ঘটনাস্থলেই শাহীনুর বেগম ও বড় মেয়ে সায়মা আক্তারের মৃত্যু হয়। পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হলে ছোট মেয়ে শিফা আক্তারও মারা যায়। গুরুতর আহত ইকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয় লোকজন অন্তর মজুমদারকে আটক করে গণধোলাই দেয়। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
এই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের সাত সদস্য আহত হন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়। তাঁদের মধ্যে মা ও দুই মেয়ে মারা গেছেন। আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গণপিটুনিতে আহত এক যুবককেও চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান তিনি।’
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ‘ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক যুবককে জনতা গণপিটুনি দিয়েছে। ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়ায় যায়নি।’
প্রেম-সংক্রান্ত বিষয় ও টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে