
লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫), তাঁর মেয়ে ইকরা (১৭) ও সিফা (১৩)। গুরুতর আহত ছায়মাকে (২১) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। শাহীনুরের স্বামী কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুতায়িদ হয়ে মারা যান। এর পর থেকে পরিবারটি রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাঁরা প্লাস্টিকজাত পণ্য ফেরি করে বিক্রি করতেন। স্বামীর মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহে ছেলে সিফাত ফল বিক্রি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়া বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় তাঁকেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। নিহতদের সঙ্গে তার গ্রামের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাসেল নামে তার এক স্বজনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে একটি ওষুধ বিক্রিকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর রোড এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গয়াল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি প্রায় ২০০ একর জুড়ে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে পালন করা গয়াল, হরিণ, উন্নত জাতের ছাগল ও অন্যান্য প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্
২৩ মিনিট আগে
চলতি বছরে ৯টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বরিশালে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রশ্নফাঁস রোধ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ এবং শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথাও বলেন।
২৭ মিনিট আগে