
লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামের এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। গতকাল শুক্রবার রাতে কমলনগর থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ইটভাটার সরদার মো. ইসমাইল হোসেনসহ তাঁর চার-পাঁচজন সহযোগীকে আসামি করা হয়েছে।
মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুড়া এলাকায় নির্যাতনের শিকার হন ইটভাটার শ্রমিক কালু। শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জানা যায়, ভুক্তভোগী কালু একই উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। অভিযুক্ত ইটভাটার সরদার ইসমাইল হোসেন তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনির মাঝির ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালু নামের ওই শ্রমিকের দুই হাত ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। ইসমাইল মাঝি একটি লাঠি হাতে ওই শ্রমিককে পেটাচ্ছেন। এ সময় শ্রমিককে উদ্দেশ করে তিনি অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং পেটানোর মাঝেমধ্যে কালুকে তার মতো ব্রিকফিল্ড থেকে কেউ যেন না পালায়, এ জন্য বারবার ওয়াদা করানো হয়।
এর আগে ইটভাটার সরদার মো. ইসমাইল হোসেন মোবাইল ফোনে জানিয়েছিলেন, তিনি ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। শ্রমিক কালু গত বছর তাঁর কাছ থেকে কাজের জন্য টাকা নিয়ে ইটভাটা থেকে পালিয়ে আসেন। ভুক্তভোগী শ্রমিক কালু সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে এ বছর আবারও কাজের জন্য প্রায় ১ লাখ টাকা নেন এবং চট্টগ্রামের এক ফিল্ডে কাজে যান। গত রমজান মাসের ১৫ তারিখে অন্য শ্রমিকেরা কালুকে তাঁদের খাবার কেনার জন্য বাজারে পাঠালে সেই টাকা নিয়ে পালিয়ে আসেন কালু।
অভিযুক্ত ইসমাইল হোসেনের দাবি, আর কোনো শ্রমিক যেন ভাটা থেকে না এভাবে না পালায়, তাই অন্য শ্রমিকদের ভয়ভীতি দেখানোর জন্য শুকনা লাঠি দিয়ে তিনি দু-একবার পিটিয়েছেন।
ইসমাইল হোসেন বলেন, ‘ভিডিওটি চট্টগ্রাম ইটভাটায় শ্রমিকদের কাছে পাঠাই। ওখান থেকে কারা যেন ভিডিওটি সাংবাদিকদের কাছে পাঠিয়েছে।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত হোসেন বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে